ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি : দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়খোঁচাবাড়ী হাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বড়খোঁচাবাড়ী হাটে মেসার্স মনোয়ার ট্রেডার্সে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম।

কৃষি কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Share This Article
Leave a Comment