ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

 

নীলফামারী প্রতিনিধি:নীলফামারী সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) উপজেলার সোনারায় ইউনিয়নের পত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেতাব উদ্দিন (৬৫) পত্তরপাড়া গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে। অভিযুক্ত আবুল হোসেন তাঁর আপন ছোট ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। পরে আদালতের মাধ্যমে জমির রায় পান কেতাব উদ্দিন। তবে জমিটি তাঁর ভাইয়ের দখলে থাকায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে গুরুতর আহত হন কেতাব উদ্দিন।
পরে তাঁকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোন পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Share This Article
Leave a Comment