লংমার্চে অংশ নিতে ঠাকুরগাঁও থেকে নেতাকর্মীদের নিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: আজ শনিবার ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। লংমার্চ শেষে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেবেন এতে অংশ নেওয়া নেতাকর্মীরা।

এর আগে প্রথম দফায় ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করে ১১ দলীয় জোট। এর ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে।
উত্তরাঞ্চলের অন্যান্য জেলার মতো ঠাকুরগাঁও থেকেও কর্মসূচিতে অংশ নিতে আগেই প্রস্তুতি নেয় জামায়াতে ইসলামীসহ ১১ দলের স্থানীয় নেতাকর্মীরা।

কর্মসূচি সফল করতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা ঠাকুরগাঁও সফর করেন। এ সময় তাঁরা স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি সফল করতে ঠাকুরগাঁও থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন। ৫০টি বাস, চারটি মাইক্রোবাস ও চারটি প্রাইভেটকারে করে তাঁরা রংপুরের লংমার্চ ও সমাবেশে যোগ দেবেন।

Share This Article
Leave a Comment