ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৩০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:দৈনিক উত্তর দিগন্ত

নিউজ ডেস্ক:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ০১ নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে ৩০ শিক্ষার্থী। আজ সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। পরে তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী বমি, পেটব্যথা, মাথা ঘোরা ও অসুস্থতাবোধের কথা জানায়। একপর্যায়ে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ জনে।
পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্বজনেরা তাদের দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে ৩০ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
অসুস্থ শিক্ষার্থী ও তাদের স্বজনদের অভিযোগ, মিড ডে মিলের খাবার খাওয়ার পরই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তবে খাবার থেকেই অসুস্থতার ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Share This Article
Leave a Comment