নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১১ নম্বরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে জমজম টাওয়ারের বিপরীতে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

