ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মে ইসির ব্যর্থতা প্রকাশ পেয়েছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদ:ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, নির্বাচনে নানা অনিয়মের বিষয়ে কমিশনকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে সরকার ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। তাঁর দাবি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ভোটারদের হুমকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার যে বক্তব্য দেওয়া হয়েছে, তারও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা অসত্য এবং এর মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে।

এ ছাড়া দলীয় পরিচয়ের ব্যক্তিদের পরিচয়পত্র ছাড়াই পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার।

 

Share This Article
Leave a Comment