বিয়ের দাবিতে ঠাকুরগাঁওয়ে তরুণীর অনশন

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিয়ের দাবিতে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে এসে অনশনে বসেছেন রুনা নামের এক তরুণী। তিনি মৃত সোলেমানের মেয়ে।

জানা গেছে, ভূল্লী উপজেলার ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূল্লীর পাশের এলাকায় আফাজ উদ্দিনের ছেলে মিলের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছেন ওই তরুণী।

তরুণীর দাবি, মিলের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তাঁকে বিয়ে করার দাবিতেই তিনি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে এসে ওই বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Share This Article
Leave a Comment