ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। একই সঙ্গে মানুষের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ না রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই প্রার্থী।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এ আসনে এখন পর্যন্ত ছয়জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

Share This Article
Leave a Comment