অনলাইন ডেস্ক :জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এ ছুটি কার্যকর থাকবে।
এর আগে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে প্রতি বছর ৭ নভেম্বর দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

