পীরগঞ্জে আমগাছ থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি : দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মো. খালেক ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের গোদাগাড়ী বাজারের উত্তর পাশে হলিল্যান্ড কেজি স্কুলের পূর্বদিকে একটি আমবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খালেক ইসলাম সেনগাঁও ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. চৈতু মোহাম্মদ। তাঁর স্থায়ী ঠিকানা গোদাগাড়ী বাজারের পূর্ব পাশে টাওয়ারসংলগ্ন এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোদাগাড়ী বাজারের উত্তর পাশে আমবাগানের একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খালেক ইসলামকে দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, এ বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটির বিষয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share This Article
Leave a Comment