নিউজ ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর দলীয় সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ ওঠার পর রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয় চাঁদপুর জেলা এনসিপি।
সম্প্রতি শেখ রহমত উল্লাহ তাঁর ভাবিকে সঙ্গে নিয়ে উধাও হয়েছেন—এমন অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগও করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার সন্ধ্যায় চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে শেখ রহমত উল্লাহর সাংগঠনিক পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের ‘ভয়াবহ অভিযোগ’ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্তে তাঁর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্যসচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে বিষয়টি তদন্ত করে শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে তাঁর ভাবিকে সঙ্গে নিয়ে উধাও হওয়ার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে শাহরাস্তি মডেল থানায় অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ভাবিকে নিয়ে উধাও হলেন এনসিপি নেতা তারপর যা হলো
Leave a Comment
Leave a Comment

