প্রাইভেটকারে লুকানো ১০০ কেজি গাঁজা উদ্ধার, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্ট দেখে একটি প্রাইভেটকার ফেলে পালিয়েছেন চালক। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজাকেন্দ্রিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী লেনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় একটি পুরোনো সিলভার রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬) চেকপোস্টের কিছুটা দূরে এসে থেমে যায়। এরপর গাড়ির চালক সেটি সড়কের পাশে রেখে দৌড়ে পালিয়ে যান।

পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় আড়াই মণ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চালককে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Share This Article
Leave a Comment