‘হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।

রাশেদ খাঁনের দাবি, আওয়ামী লীগের মতোই জামায়াতও ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী ব্রিটিশ আমল থেকেই ‘মুনাফেকির রাজনীতি’ করে আসছে। তাঁর ভাষ্য, গণঅভ্যুত্থানের পর মজলুম অবস্থান থেকে জামায়াত এখন জালিমে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে জামায়াত কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দলটি আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment