ঠাকুরগাঁওয়ে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে জেলা পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন।

সভায় ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের জেলা পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করতে একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মো. বেলাল হোসেন ঠাকুরগাঁওয়ে আগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) প্রকৃতি ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ঠাকুরগাঁওয়ে আগত কর্মকর্তারা।

Share This Article
Leave a Comment