নিউজ ডেস্ক:ফেনী সফরে যাওয়ার পথে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ফুল দিয়েসফরে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে অবস্থান নেন।
সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রম করে। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা হাত নেড়ে, স্লোগান দিয়ে এবং ফুল দিয়ে তাকে স্বাগত জানান। কয়েকটি স্থানে গাড়িবহরকে ঘিরে ফুল ছিটিয়ে ও পুষ্পবৃষ্টির মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়।
প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও দেখা যায়। গাড়িবহর এগিয়ে যাওয়ার সময় সড়কের পাশে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বিএনপির নেতাকর্মী ও জনপ্রতিনিধিরাও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত প্রধানমন্ত্রীর যাত্রাপথজুড়ে তাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য

