নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে। এসময়ে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জলঢাকা উপজেলার কিসামত বটতলা ডাঙ্গাপাড়া এলাকার মৃত সৈয়দ আলির স্ত্রী মোর্শেদা বেগম (৫২) ও তার মেয়ে শরিফা বেগম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১১ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের কিসামত বটতলা ডাঙ্গাপাড়া এলাকায় গ্রেপ্তারকৃদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এসময়ে তাদের বাড়ি তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ এসআই সোহারাব হোসেন বলেন, তাদের গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

