নীলফামারী প্রতিনিধি :নীলফামারীর ডোমারে রশিদুল ইসলাম (৩৭) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বাজার থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়।
আটক রশিদুল ইসলাম ডোমার উপজেলার ছোট রাউতা সবুজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম সরকার বলেন, তাকে গ্রেফতারে পর আইনি প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

