নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসি মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন ইসলাম (২২) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার টেক্সটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমন ইসলাম নীলফামারী শহরের সরকারপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেক্সটাইল এলাকায় ডক্টর ক্লিনিকের পরিচালক ডা. স্বপনের বাড়িতে এসির কাজ করতে যান ইমন। তাঁর কাজ শেষ হওয়ার পরও ওই বাড়িতে গ্রিজারের কাজ করছিলেন এক মিস্ত্রি। এ সময় বিদ্যুতের সংযোগ খুঁজে না পেয়ে তাঁরা ইমনকে ডেকে পাঠান। পরে ইমন গ্রিজারের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে যান।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আখতারুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. আখতারুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এবিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Share This Article
Leave a Comment