বাংলাদেশে আসছেন বিলাল আব্বাস, যেভাবে দেখা করবেন প্রিয় তারকার সঙ্গে

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: পাকিস্তানি নাটক নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের মাধ্যমে দেশের ড্রামাপ্রেমীদের হৃদয়ে নতুন করে জায়গা করে নিয়েছে হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের জুটি। এবার সেই উন্মাদনার মধ্যেই বিলাল-ভক্তদের জন্য এসেছে আনন্দের খবর। খুব শিগগিরই ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা।

জানা গেছে, চার দিনের সংক্ষিপ্ত সফরে আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিলাল আব্বাস খানের। ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এবং ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’-এ বিশেষ অতিথি হিসেবে অংশ নিতেই বাংলাদেশে আসছেন তিনি।

বিলালের এই সফরকে ঘিরে ভক্তদের মধ্যে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখা এবং সরাসরি সাক্ষাতের সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন অনেকেই।

তবে ভক্তদের সঙ্গে সাক্ষাতের নির্দিষ্ট সময়, অনুষ্ঠানস্থল এবং অংশগ্রহণের নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করা প্রয়োজন।

Share This Article
Leave a Comment