নিউজ ডেস্ক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার বিধবা কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দেশে মেধা ও যোগ্যতার চেয়ে পরিবারতন্ত্রকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। চাকরিতে নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধা বণ্টনেও সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
সারের ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের নিয়োগ পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সম্প্রতি সারের ডিলারশিপের নিয়োগপ্রক্রিয়ায় সংসদ সদস্যদের ছেলে, মেয়ে ও শ্যালিকাও ডিলারশিপ পেয়েছেন।

