মারা গেলেন চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য লিউ ইয়ানদং মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি চীনের শীর্ষস্থানীয় নারী নেত্রীদের একজন হিসেবে পরিচিত ছিলেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) রাজধানী বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়।

লিউ ইয়ানদং চীনের কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং নারী ও শিশুবিষয়ক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তাঁকে একজন অসাধারণ নেত্রী হিসেবে উল্লেখ করেছে সিনহুয়া।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লিউ ইয়ানদং। তিনি ছিলেন দেশটির ইতিহাসে এ পদে দায়িত্ব পালন করা চতুর্থ নারী। এ ছাড়া কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

Share This Article
Leave a Comment