নিউজ ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’-এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। সরকার নির্ধারিত ১৩টি ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হবে।
আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের মনোনয়ন প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সরকার নির্ধারিত ক্ষেত্রগুলোতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী বা সংস্থাকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’-এর জন্য মনোনয়ন দেওয়ার সুযোগ থাকছে।
সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা
Leave a Comment
Leave a Comment

