ভর্তি পরীক্ষার্থীদের পাশে পলিটেকনিক ছাত্রদল, বসানো হলো হেল্প ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক বসিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
ভর্তি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া, পরীক্ষাকেন্দ্র সম্পর্কে ধারণা দেওয়া এবং বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতেই এই হেল্প ডেস্কের আয়োজন করা হয়।
পরীক্ষাকেন্দ্রে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করতে ছাত্রদলের নেতাকর্মীদের সেখানে সক্রিয় থাকতে দেখা যায়। ভর্তি-সংক্রান্ত প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে বিষয়েও সহযোগিতা করা হয়।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment