রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
1 Min Read

ঢাকা প্রতিনিধি: ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৪০ জনকে আটক করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

Share This Article
Leave a Comment