চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি—রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর!

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনার খবরে উচ্ছ্বাস দেখা দিয়েছে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়েও।

স্থানীয়দের অনেকেই বলছেন—দীর্ঘ রাজনৈতিক পথচলায় জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন ঠাকুরগাঁওয়ের মানুষ যদি দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পান, তা হবে পুরো জেলার জন্যই গর্বের বিষয়।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি সম্পন্ন হয়নি। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চেয়ারম্যান থকে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্ব, আর সেখান থেকে রাষ্ট্রপতির আলোচনায়—মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে এখন পুরো দেশের পাশাপাশি নজর ঠাকুরগাঁওবাসীরও।

শেষ পর্যন্ত রাষ্ট্রপতির চেয়ারে কে বসবেন—সেই উত্তর মিলবে খুব শিগগিরই।

Share This Article
Leave a Comment