হরিপুরে বৈদ্যুতিক আগুনে পুড়ে ছাই সাত পরিবারের ঘরবাড়ি

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ভাঙ্গামনী গ্রামে বৈদ্যুতিক আগুনে পুড়ে গেছে সাতটি পরিবারের ঘরবাড়ি। আগুনে ঘরবাড়ির পাশাপাশি গবাদিপশু, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

আজ দুপুর ২টার দিকে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সাতটি পরিবারের ঘরবাড়ি পুড়ে যায়।

পুড়ে যাওয়া ঘরের মালিকেরা হলেন—আজম, শাহিন, জমিরুল, আব্দুর রশিদ, নেয়ামুল ও রাজিব। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে সাতটি পরিবারের ঘরবাড়িসহ প্রয়োজনীয় প্রায় সবকিছুই পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া তাঁদের কাছে আর তেমন কিছুই অবশিষ্ট নেই।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই অসহায় ও দিনমজুর। তাঁরা দিন আনে দিন খেয়ে জীবিকা নির্বাহ করেন। আগুনে ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে পরিবারগুলো এখন চরম অসহায় অবস্থায় পড়েছে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হরিপুর উপজেলা প্রশাসনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Share This Article
Leave a Comment