রুহিয়া বাজারে দুই মুদি দোকানকে ৯ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:দৈনিক উত্তর দিগন্ত

নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজারে মূল্যতালিকা না থাকায় দুটি পাইকারি ও খুচরা মুদি দোকানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঠাকুরগাঁও-এর সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা।
অভিযান সূত্রে জানা যায়, রুহিয়া বাজারের মেসার্স সিরাজুল স্টোরের মালিক মো. সিরাজুল ইসলামের দোকানে পাইকারি ও খুচরা পণ্যের মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে মেসার্স আলামিন স্টোরের মালিক মো. আল আমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শনসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
স্থানীয় বাসিন্দারা নিয়মিতভাবে বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

Share This Article
Leave a Comment