বাংলাদেশ নিয়ে ট্রাম্পের পোস্ট

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক: মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তির প্রসঙ্গ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার দেওয়া ওই পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির চুক্তিকে প্রতিষ্ঠানটির জন্য একটি ‘ঐতিহাসিক’ দিন হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।
পোস্টে তিনি বলেন, বোয়িং ও মার্কিন উৎপাদন খাতের জন্য এটি একটি বড় অর্জন। মার্কিন বাণিজ্য বিভাগ ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহযোগিতার পর তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের দাবি, এই বিপুল অঙ্কের বিক্রি ও মার্কিন রপ্তানি বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
যুক্তরাষ্ট্রে উৎপাদন এবং মার্কিন শ্রমিকদের সমর্থনের ওপর গুরুত্ব দিয়ে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে উৎপাদন করে সেখান থেকে পণ্য রপ্তানি করা হলে প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে। এ সময় বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান তিনি।

এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার জন্য একটি সম্পূরক চুক্তি সই করে বাংলাদেশ।
চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে।

Share This Article
Leave a Comment