এবার দাম বাড়ল অটোগ্যাসের

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক: এলপিজির পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১০ টাকা ৯১ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত দাম বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।
অন্যদিকে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। নতুন সিদ্ধান্তে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

Share This Article
Leave a Comment