ঠাকুরগাঁও প্রতিনিধ: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁওয়ে যাবেন। সফর শেষে ৩১ আগস্ট তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতি ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফরকালে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের যাতায়াত, আবাসনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোরাষ্ট্রপতিদিত তালিকা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম জেলা সফর।.রাষ্ট্রপতি আগমনকে ঘিরে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরও প্রস্তুতি নিচ্ছে। সফরকালে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও সাক্ষাতের আয়োজন থাকতে পারে। তবে এসব বিষয়ে এখনো বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়নি।

