ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে সরে গেছে মার্কিন বাহিনী: আইআরজিসি কমান্ডার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনী এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। ফাদাবির ভাষ্য, ইরানি বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে মার্কিন সেনারা ওই এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে।

ফাদাবি বলেন, মার্কিন বাহিনী ইরানের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছে। তাঁর দাবি, এটি যুক্তরাষ্ট্রের স্বেচ্ছায় নেওয়া কোনো সিদ্ধান্ত নয়; বরং ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আইআরজিসির প্রতিরোধের কারণেই তাদের পিছু হটতে হয়েছে।

ইরানের নিজস্ব বা সংলগ্ন জলসীমাতেও বর্তমানে মার্কিন নৌবাহিনীর কোনো উপস্থিতি নেই বলে দাবি করেন এই আইআরজিসি কমান্ডার। তাঁর মতে, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরেও বর্তমানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই।

এ ছাড়া আইআরজিসির হামলার কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘শতভাগ অরক্ষিত’ অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন ফাদাবি।
তবে তাঁর এসব বক্তব্যের মধ্যেই ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন নৌ-তৎপরতা অব্যাহত থাকার কথা উঠে এসেছে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ‘নিয়ম মেনে চলা নিশ্চিত করতে’ জুলাই থেকে ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।

 

Share This Article
Leave a Comment