ঠাকুরগাঁওয়ে জনতার হাতে মাদকসহ দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ভূল্লী প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নম্বর বালিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মো. আলামিন ইসলাম (৪৪) ও মো. সাগর আলী (৪৭)। আলামিন ইসলাম কুমারপুর ফরেস্টের ডাঙ্গা এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত আনোয়ারুল ইসলাম ও মা মৃত আমেনা বেগম। অন্যদিকে সাগর আলী বড় বালিয়া এলাকার শীতল সরকারপাড়ার বাসিন্দা। তাঁর বাবা মৃত আব্দুস সামাদ ও মা মৃত অজিফা বেগম। তাঁদের দুজনেরই থানা ভূল্লী, জেলা ঠাকুরগাঁও।

স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করার পর ভূল্লী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই। ভূল্লী উপজেলাকে মাদকমুক্ত করতে থানা-পুলিশ কাজ করে যাচ্ছে।

Share This Article
Leave a Comment