অনলাইন সংস্করণ:ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, এখন পর্যন্ত ভোটকেন্দ্র দখল, জাল ভোট কিংবা সংঘর্ষের মতো কোনো অভিযোগ ছাড়াই ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সকাল থেকেই ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যাচ্ছে। ভোটার উপস্থিতি ও সার্বিক পরিবেশ সন্তোষজনক হওয়ায় নির্বাচন নিয়ে বিএনপি আশাবাদী।
নির্বাচনকে কেন্দ্র করে কৃত্রিমভাবে অভিযোগ তৈরি না করার জন্য বিরোধী দলের প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা।
অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরতে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।

