ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬৬ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ, ব্যবধান ৫২ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপির ধানের শীষ প্রতীক। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৬৬টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ পেয়েছে ৮৯ হাজার ২০৫ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন পেয়েছেন ৩৬ হাজার ৪১৯ ভোট।

প্রাপ্ত ফলাফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৫২ হাজার ৭৮৬।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

 

Share This Article
Leave a Comment