ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. হুমায়ুন কবির (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভূল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। অভিযানে তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়।
পুলিশের অভিযানে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

