সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক  :জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদের কার্যক্রম পরিচালনা ও অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে উপস্থিত আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও এ টি এম আজহারুল ইসলাম।

বৈঠকে আরও যোগ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ ছাড়া উপস্থিত রয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সংসদের কার্য উপদেষ্টা কমিটি জাতীয় সংসদের অধিবেশনের কার্যসূচি ও সংসদীয় কার্যক্রমের সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Share This Article
Leave a Comment