অনলাইন ডেস্ক :চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা ঘরে বসেই অনলাইনে কিংবা মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি যাওয়ার প্রয়োজন হবে না।
অনলাইনে যেভাবে ফল জানবেন
অনলাইনে ফল জানতে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটি হলো: educationboardresults.gov.bd।
এসএমএসে ফল জানার নিয়ম
ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধা হলে মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে নির্দিষ্ট নিয়মে তথ্য লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এসএমএস লেখার নিয়ম:
HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর 2026
উদাহরণ হিসেবে, ঢাকা শিক্ষা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএসটি লিখতে হবে এভাবে—
HSC DHA 123456 2026
এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল ও জিপিএ জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান যেভাবে ফল সংগ্রহ করবে
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফল সংগ্রহ ও ডাউনলোড করতে পারবে।
এ বছর পরীক্ষার্থী ১২ লাখের বেশি
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২ জুলাই শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট।

