ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিখোঁজের পর একটি পুকুর থেকে মামা ও ভাগিনার ম র দে হ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়।
পরে রাত ২টার দিকে একজনের এবং ভোরে অপরজনের ম র দে হ উদ্ধার করা হয়।
নিহতরা হলো, হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে উমর আলী (১৫) এবং ইমরান আলীর ছেলে মিরাজ (১৩)। উমর আলী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় উমর আলী ও তার ভাগিনা মিরাজ। বিকেল থেকে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনেরা।
পরে রাতে স্থানীয় একটি বড় দিঘির পাড়ে তাদের বাইসাইকেল পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে পুকুরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে রাত ২টার দিকে একজনের ম র দে হ উদ্ধার করা হয়। পরে ভোরে উদ্ধার করা হয় অপরজনের ম র দে হ।
তবে কীভাবে তারা পুকুরে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

