বিশ্বে মৃত্যুর প্রধান ১০ কারণ যে গুলো?

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে মানুষের মৃত্যুর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কয়েকটি নির্দিষ্ট রোগ ও স্বাস্থ্যঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৩ সালের তথ্যভিত্তিক প্রতিবেদনে বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান ১০টি কারণ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—
১. হৃদরোগ
২. স্ট্রোক
৩. দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ
৪. ফুসফুস ও নিম্ন শ্বাসনালীর সংক্রমণ
৫. স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া
৬. ডায়াবেটিস
৭. শ্বাসনালী ও ফুসফুসের ক্যানসার
৮. উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ
৯. কিডনি রোগ
১০. ডায়রিয়াজনিত রোগ
শুধু মৃত্যুই নয়, বিভিন্ন রোগ ও দুর্ঘটনার কারণে অনেক মানুষ স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতাও হারান। কেউ দীর্ঘদিন অসুস্থ থাকেন, কেউ কর্মক্ষমতা হারান, আবার কেউ অল্প বয়সেই গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়েন।
এ ধরনের অক্ষমতা ও স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টিকারী প্রধান কারণগুলোর তালিকাতেও হৃদরোগ ও স্ট্রোকসহ বিভিন্ন রোগ ও দুর্ঘটনা রয়েছে। এর মধ্যে রয়েছে—
১. হৃদরোগ
২. স্ট্রোক
৩. ফুসফুস ও নিম্ন শ্বাসনালীর সংক্রমণ
৪. সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের বিভিন্ন জটিলতা
৫. ডায়াবেটিস
৬. কোমর ও ঘাড়ের ব্যথা
৭. দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ
৮. পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা
৯. সড়ক দুর্ঘটনায় আঘাত
১০. ডায়রিয়াজনিত রোগ
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে মানুষের গড় আয়ু ছিল প্রায় ৭৩ দশমিক ৩ বছর। একই সময়ে বিভিন্ন কারণে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO

Share This Article
Leave a Comment