নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার ক্রাইম প্রিভেনশন (সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
সম্প্রতি একটি প্রতিবাদ মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ১১ দলীয় জোটের প্রধান দাবিগুলো সরকার মেনে নিলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণ ঘটবে না।
তার ওই বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকরা পুলিশ কর্মকর্তার কাছে জানতে চান, রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় শুধু নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই জড়িত, নাকি অন্য কারও সংশ্লিষ্টতাও রয়েছে।

জবাবে মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই বক্তব্য কেন দিয়েছেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে তিনি মনে করেন।

তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত দিতে পারবেন।
এর আগে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে শ্যামপুর মডেল থানা পুলিশ। একই অভিযানে ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share This Article
Leave a Comment