‘তোর পাওয়ার আর ২৮ দিন আছে’

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল | ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজ: ‘তোর পাওয়ার গুনে গুনে আর ২৮ দিন আছে। ২৮ দিন পরে তোরে হল থেকে পিটাইয়া বের করব, আমি নাসিম যদি এই হলে থাকি।’—এমন বক্তব্যের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল সংসদের সহসভাপতিকে (ভিপি) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

ছড়িয়ে পড়া অডিওতে ওই ব্যক্তিকে ভিপিকে উদ্দেশ করে ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে হুমকি দিতে শোনা যায়। একই সঙ্গে নির্দিষ্ট সময় পর তাঁকে হল থেকে মারধর করে বের করে দেওয়ার কথাও বলা হয়েছে।

Share This Article
Leave a Comment