ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক:তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, নারী ও শিশুর সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে তাঁর বাংলাদেশ সফরের তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী, সোমবার (৮ নভেম্বর) ঢাকায় পৌঁছে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় পরিচালিত মানবিক উদ্যোগ ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন তিনি।

এ সফরে নারী ও শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে ডাচেস অব এডিনবার্গের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

 

Share This Article
Leave a Comment