নাশতার সময় গলায় ডিম আটকে প্রাণ গেল তরুণীর

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

 

জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে নাশতা করার সময় গলায় ডিম আটকে হাবিবা খানম তিশা (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে মুন্সিরহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।

নিহত হাবিবা খানম তিশা লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

পরিবার সূত্রে জানা গেছে, তিশা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকের তুলনায় কম খাবার খেতেন।

তিশার ভাই আনোয়ার হোসেন বলেন, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নাশতা করার সময় তিশা ডিম খাচ্ছিলেন। একপর্যায়ে ডিমটি তাঁর গলায় আটকে যায়। এতে শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত অটোরিকশায় করে তাঁকে সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মুন্সিরহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।

Share This Article
Leave a Comment