নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে দুর্বৃত্তদের ছোড়া দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন প্রধান সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

