বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা থেকেই বাজারে দাম বাড়ছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৯১ ডলারে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৩২ ডলারে উঠেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এখনো বাজারে প্রভাব ফেলছে। অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ধীরে ধীরে বাড়ার কিছু লক্ষণ দেখা গেলেও সরবরাহ নিয়ে উদ্বেগ কাটেনি।
বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ আরও চাপে পড়তে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

Share This Article
Leave a Comment