অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন তুহিন, আনাস ও ফাহিম।

কুমিল্লা সদর দক্ষিণ থানা-পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় প্রথমে তুহিন নামের একজনকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। পরে আনাস ও ফাহিমকেও আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ হওয়ার পর অপ্রতীমের ব্যবহৃত মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন।

পরে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতীমের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া বলেন, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Share This Article
Leave a Comment