নিউজ ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার বিস্তার রোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। এসব কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতি মাসে প্রতিবেদন সংগ্রহ করবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এসব প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে দাখিল করবে।

