ঠাকুরগাঁওয়ে সীমান্তে নাগর নদীর ওপারে দুই চিতাবাঘ

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে দুটি চিতাবাঘের দেখা মিলেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন প্রাণী দুটির ছবি ধারণ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রাণী দুটি নাগর নদীর ওপারে একটি চা-বাগানে প্রবেশ করেছে। এ খবর ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়। স্থানীয়দের আশঙ্কা, প্রাণী দুটি যেকোনো সময় নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে।

তবে প্রাণী দুটি প্রকৃতপক্ষে চিতাবাঘ কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সত্যতা যাচাই এবং প্রাণীগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি ও বন বিভাগের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

Share This Article
Leave a Comment