রংপুরে একই পরিবারের চারজন খুন, দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি : সংগৃহীত

ডেস্ক নিউজ

রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলেন—সিদ্ধার্থ ও মুগ্ধ। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ‘আটক দুই যুবক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।’

তিনি জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পুলিশ সংবাদ সম্মেলন করবে।

Share This Article
Leave a Comment