শেখ হাসিনাকে দেশের মানুষ আর বাংলাদেশে দেখতে চায় না: রিজভী

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: ভিডিও থেকে নেওয়া

 নিজস্ব প্রতিবেদক :শেখ হাসিনাকে দেশের মানুষ আর বাংলাদেশে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, পলাতক ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ তাদের এসব প্রচেষ্টা প্রতিহত করবে। পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছে তারা। কিন্তু তাদের সেই প্রত্যাশা আর পূরণ হবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের মানুষ আবারও সোচ্চার হয়ে উঠেছে। শেখ হাসিনাকে দেশের মানুষ আর দেখতে চায় না।

রিজভী বলেন, দেশের মানুষ আর কাউকে রক্তাক্ত পথে হাঁটার সুযোগ দেবে না।

Share This Article
Leave a Comment